নূর হোসেন রেইন, সাঘাটা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় হলদিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের বিরুদ্ধে কর্মসৃজন কর্মসূচির ৪০ দিনের কাজের শ্রমিকের হালনাগাদে শ্রমিকের নিকট টাকা দাবির অভিযোগ উঠেছে।
জানা গেছে, হলদিয়া ইউনিয়নের কালুর পাড়া সহ অন্যান্য গ্রামের শতাধিক শ্রমিকের নিকট উক্ত ইউপি চেয়ারম্যান ১৫ থেকে ২০ হাজার টাকা দাবি করেন। এ ব্যাপারে কর্মসৃজন কর্মসূচির ওই শতাধিক শ্রমিকরা বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ দিয়েছেন ।
এ বিষয়ে হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। সাঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান মুঠোফোনে বলেন, আমি শুনেছি ঘটনা সত্যি হলে ব্যবস্থা নেওয়া হবে।
শ্রমিক নুরজাহান, শফিকুল, জহুরুল, রুহুল আমিন বলেন, পূর্বে আমরা ২০ হাজার করে টাকা দিয়ে কাজ নিয়ে কাজ করছি। এখন আবার হালনাগাদের অজুহাতে প্রত্যেকের কাছ থেকে ১৫ থেকে ২০ হাজার করে টাকা চাচ্ছেন।
এ বিষয়ে হলদিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাসুদ রানা বলেন, আমার ১ নং ওয়ার্ডে এলাকা থেকে বেশ কিছু লোক জানিয়েছেন, চেয়ারম্যান নাকি তাদের কাছ থেকে ১৫ হাজার করে টাকা চাচ্ছেন ।