কি আজব দুনিয়া? ভাড়াটিয়ার কাছ থেকে বাড়ী ফিরে পেতে থানায় করতে হলো জিডি

গোবিখবর ডেস্ক: ঘটনাটি ঘটেছে উত্তরা ৩ নাম্বার সেক্টর এর ১০ নাম্বার রোড এর ১৯ নাম্বার বাসায়, বাড়ীর মালিক মোছা ফারজানা রহমান (৫৭) তিনি মো আরিফুর রহমান (৫২)এর নিকট বাসা ভাড়া দেন আবাসিক হিসাবে, চুক্তি মোতাবেক ৩১/১২/২০২৪ ইং তারিখে মেয়াদ শেষ হয়ে যায়, তাছাড়া বাড়ীটি আবাসিক হিসাবে ব্যবহার না করে ব্যবহার করছেন বানিজ্যিক হিসাবে, সেখানে আরিফুর রহমান স্কুল দিয়েছেন যে রাজহোক এর নিয়মের বাহিরে, কারন আবাসিক এলাকায় বাণিজ্যিক নিষেধ, আশেপাশে বসবাসরত লোকদের অনিক সমস্যা হয়েছে, বাড়ির মালিক ফারজানা রহমান ভাড়াটিয়া আরিফুর রহমান কে বাসা ছেড়ে দিতে বললে সে অনিক খারাপ আচরণ করেছেন, যেহেতু চুক্তির মেয়াদ পার হয়েছে তাই আরিফুর রহমান সেখানে জোর খাটানোর কোনো বৈধতা নেই, ভাড়াটিয়া আরিফুর রহমান কিছু সন্ত্রাসী লোকজনের দ্বারা বাড়ির মালিক ফারজানা রহমান কে ভয় ভীতি ও প্রাণ নাশের হুমকির মাধ্যম বাড়ীটি অন্যায় ভাবে জবর দখলের চেষ্টা করছে, খোঁজ নিয়ে জানা যায় আরিফুর রহমান গং সক্রিয় প্রতারক চক্রের সাথে জড়িত|
এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানায় একটা জিডি করেছেন ফারজানা রহমান আরিফুর রহমানের বিরূদ্ধে জিডি নাম্বার ৫৫০/২৫ করে। কিন্তু থানা প্রশাসন এই বিষয়ে কোন গুরুত্ব দিচ্ছেনা। তাই আমি একজন সচেতন নাগরিক হিসেবে প্রশাসনের নিকট অনুরোধ করছি দ্রুত ফারজানা রহমান কে তার বাড়িটি বুঝিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।