রানা পাপুল : শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET) প্রকল্পের আওতায় দেশে ও বিদেশে শ্রম বাজারের উপযোগী দক্ষ কর্মী তৈরীর লক্ষ্যে বেকার যুব, শ্রমিক, নারী, প্রতিবন্ধি, অনগ্রসর, ক্ষুদ্র নৃ গোষ্ঠি ও সুবিধা বঞ্চিত ব্যক্তিদের জন্য দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের বেকারত্ব হ্রাস করে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে নিম্নবর্ণিত কোর্সে মে-আগষ্ট ২০২৫ খ্রি. সেশনে ৫ম ব্যাচে ভর্তির জন্য নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
কোর্সসমূহ:
১। টেইলারিং এন্ড ড্রেস মেকিং
২। প্লাম্বিং
৩। মেশিনশপ প্রাকট্রিস
৪। কম্পিউটার অপারেশন
৫। ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স।

ফরম বিতরন ও জমাদানের তথ্যাদি:
১। ফরম বিতরণ ও জমা: ০৬-০৪-২০২৫খ্রি. তারিখ হতে ২১-০৪-২০২৫খ্রি. পর্যন্ত
২। ভর্তি পরীক্ষা: ২৩-০৪-২০২৫ খ্রি. রোজ বুধবার, সকাল: ১০:০০ ঘটিকা।
৩। ফলাফল: ২৩-০৪-২০২৫ খ্রি. সন্ধ্যা ৬.০০ঘটিকা। (নোটিশ বোর্ড, ফেসবুক, ওয়েবসাইট)
৪। ভর্তি (মেধা তালিকা): ২৪-০৪-২০২৫ খ্রি. হতে ২৭-০৪-২০২৫ খ্রি. পর্যন্ত।
৫। ভর্তি (অপেক্ষমান তালিকা): ২৮-০৪-২০২৫ খ্রি. বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত
৬। পর্যবেক্ষণ ক্লাস: ২৯-০৪-২০২৫ খ্রি.
৭। ক্লাস শুর: ০৪-০৫-২০২৫ খ্রি. দুপুর ০১:০০ ঘটিকা হতে
আবেদন পত্রের সাথে যে সমস্ত কাগজপত্রাদি জমা দিতে হবে:
১। প্রার্থীর ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি।
২। জাতীয় পরিচয়পত্র/অন লাইন করা জন্ম নিবন্ধন সনদ এর ফটোকপি।
৩। শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার অপারেশন এ এসএসসি পাশ, অন্য সকল অকুপেশন এ অষ্টম শ্রেণি পাশ এর ফটোকপি।
সুযোগ সুবিধা:
১। নিয়মিত উপস্থিতির ভিত্তিতে প্রতিমাসে ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা (পুরুষ) প্রশিক্ষণার্থী এবং ২০০০/- (দুই হাজার) টাকা (নারী, প্রতিবন্ধি ও ক্ষুদ্র নৃ গোষ্ঠি) হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। (বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে)
২। দৈনিক ১০০/- (একশত) টাকা হারে মাসিক সর্বোচ্চ ২২০০/-(দুই হাজার দুইশত) টাকা যাতায়াত ভাতা প্রদান করা হবে। (বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে)
৩। অনগ্রসর জনগোষ্ঠি, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত উপজাতি, প্রতিবন্ধি ও চরাঞ্চলের প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হইবে।
৪। NSDA এর আওতায় ASSESSMENT এ আবশ্যিকভাবে অংশগ্রহন করতে হবে। আবেদন ফরম ওয়েবসাইটে পাওয়া যাবে।