আরিফ উদ্দিন, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা থেকে: গাইবান্ধার পলাশবাড়ী বিদ্যুৎ সরবরাহ নেসকো’র উপ-বিভাগীয় প্রকৌশলী (আবাসিক প্রকৌশলী) মো. হারুন-অর-রশীদকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৫টি চালু ট্রান্সফরমার চুরির দায়ে বরখাস্ত করা হয়েছে। গত ২১ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. খলিলুর রহমান স্বাক্ষরিত এক পত্রের আদেশে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, পলাশবাড়ী বিদ্যুৎ সরবরাহ নেসকো পিএলসি’র আবাসিক প্রকৌশলী মো. হারুন-অর-রশীদ কর্মরত থাকাকালীন তার বিরুদ্ধে অনিয়ম-দূর্ণীতি, গ্রাহক হয়রানী ও বেশকিছু চালু ট্রান্সফরমার চুরিসহ বিভিন্ন অভিযোগ উঠেছিল।
স¤প্রতি সময়ে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষ এসব অভিযোগ আমলে নিয়ে রংপুর নেসকো পিএলসি’র প্রধান প্রকৌশলী (অপারেশন) মো. আশরাফুল ইসলাম মন্ডলকে প্রধান করে ৩ সদস্যের একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দেন।
তদন্ত কমিটি প্রাথমিকভাবে স্বাক্ষ্য প্রমাণে পলাশবাড়ী বিদ্যুৎ সরবরাহ নেসকো কার্যালয়ে (আবাসিক প্রকৌশলী) মো. হারুন-অর-রশিদ থাকাকালীন গত ২ ফেব্রæয়ারি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের ভিতর হতে ৩টি, (উপজেলা ফিডার) গাইবান্ধা রোড সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) কার্যালয়ের সামন হতে ১১ কেভি ১টি ও (বিটিসি ফিডার) রংপুর রোড টোবাকো কোম্পানীর সামন থেকে ১১ কেভি ১টি ট্রান্সফরমার চুরি হয়। ৫টি চালু ট্রান্সফরমার ট্রাকে যোগে চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য হবে ৩০ লাখ টাকা।
নাম প্রকাশ না করার শর্তে ওই অফিসের একাধিক ব্যক্তি এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন, তদন্ত কমিটির সদস্যরা এই তদন্ত নিয়ে একান্তই (ইদুর-বিড়াল) লুকোচুরি খেলেছেন। তারা আরো জানান, এই ৫টি ছাড়াও আরো একাধিক ট্রান্সফরমার চুরি হয়েছে। ট্রান্সফরমারগুলো চুরির সাথে এ অফিসের একাধিক কর্মকর্তা-কর্মচারী জড়িত রয়েছেন। অধিকতর তদন্ত হলে থলের বিড়াল বেড়িয়ে পড়বে।
বিভাগীয় তদন্তে প্রাথমিকভাবে আবাসিক প্রকৌশলী মো. হারুন-অর-রশীদ এর বিরুদ্ধে ৫টি ট্রান্সফরমার চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় নেসকো চাকরিবিধি, ২০২৩ এর ৮.১ (বি) ও (ডি) বিধি অনুযায়ী অসদাচরণ ও দূর্ণীতি পরায়ণ এর আওতাভুক্ত এবং একই বিধিমালার আওতায় শাস্তিযোগ্য অপরাধ। তাই মো. হারুন-অর-রশীদ, উপ-বিভাগীয় প্রকৌশলী, পলাশবাড়ী বিদ্যুৎ সরবরাহ, গাইবান্ধাকে নেসকো চাকরিবিধি, ২০২৩ এর বিধি ৮.৯ (এ) অনুযায়ী সাময়িক বরখাস্ত করে তাকে নির্বাহী পরিচালক (ইঞ্জিনিয়ারিং)-এর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। বরখাস্তকালে তাকে সংযুক্ত দপ্তরে নিয়মিত হাজিরা দিতে হবে এবং বিধি মোতাবেক খোরাকি সুবিধা পাবেন।
এ সংক্রান্ত বিষয়ে অভিযুক্ত আবাসিক প্রকৌশলী মো. হারুন-অর-রশীদ এর সাথে ফোনে যোগাযোগ করা হলে এবং এসব বিষয়ে কোনো মন্তব্য দিতে রাজি নহে।
এ বিষয়ে তদন্ত কমিটির সদস্য গাইবান্ধা নেসকো’র নির্বাহী প্রকৌশলী মো. আসিফ তদন্তাধীন বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
এব্যাপারে তদন্ত কমিটির প্রধান রংপুর নেসকো পিএলসি’র প্রধান প্রকৌশলী (অপারেশন) মো. আশরাফুল ইসলাম মন্ডল বলেন, তদন্তে প্রাথমিকভাবে চুরি প্রমাণিত হওয়ায় আবাসিক প্রকৌশলী মো. হারুন-অর-রশীদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু হয়েছে।
দূর্ণীতিবাজ ট্রান্সফরমার চুরির হোতা (আবাসিক প্রকৌশলী) মো. হারুন-অর-রশীদসহ তার সহযোগীদের শাস্তির আওতায় আনতে অফিস স্টাফ এবং স্থানীয় গ্রাহকদের সামনে পূনরায় তদন্তের দাবী জানিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।