ভোট কেন্দ্রে গুলি চালানোর ঘটনায় সাত বছর পর মামলা
সুদীপ্ত শামীম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে ভোটকেন্দ্রে গুলি চালানোর ঘটনায় সাত বছর পর থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় উপজেলার শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন ও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম শাহিনসহ ৩৪ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ৫০ থেকে ৬০…