সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবল সংকট, ধুঁকছে স্বাস্থ্যসেবা
সুদীপ্ত শামীম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার উত্তর প্রান্তে তিস্তা নদীবিধৌত জনপদ সুন্দরগঞ্জ। ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলায় প্রায় সাড়ে আট লাখ মানুষের বসবাস। অথচ আধুনিক চিকিৎসাসেবার আশায় এই বিপুল জনগোষ্ঠীর একমাত্র নির্ভরযোগ্য আশ্রয়স্থল ‘সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’ নিজেই এখন চিকিৎসার অপেক্ষায় ধুঁকছে। চিকিৎসক নেই, সেবিকাও নেই। অপারেশন থিয়েটার কার্যত অচল। জরুরি…